বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম চেম্বার অব কমার্স উদ্যোগে ৫ম আন্তর্জাতিক এসএমই মেলা ১৩ মে থেকে শুরু

৫ম আন্তর্জাতিক এসএমই মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম





চট্টগ্রাম  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি উদ্যোগে  ৪ দিন ব্যাপি  ৫ম আন্তর্জাতিক এসএমই মেলা ১৩ মে থেকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ওয়াল্ড ট্রেড সেন্টারে শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১মে) সকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন - প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা প্রকাশ ও দেশীয় ব্যবসায় সম্প্রসারণ এবং রপ্তনীকরণ যেন জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতিত ভূমিকা রাখে সেই লক্ষ্যে আগামী ১৩-১৬ মে  পর্যন্ত  আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ওয়াল্ড ট্রেড সেন্টারে শনিবার সকাল ১১  টায়  এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র প্রতিমন্ত্রী মর্যাদা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ মেলা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন   বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এছাড়াও বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম’র নির্বাহী পরিচালক এ. বি. এম. জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান এতে উপস্থিত থাকবেন।

এসময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামের ব্যবসায়ীদের আসন্ন ঘূর্ণিঝড় মোখা সতর্ক বার্তা দিয়ে বলেন, ৯১ ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম গুলোতে যেন চারিদিকে দেয়ালের মাধ্যমে বেষ্টনী তৈরি করা হয় সে অনুরোধ রইলো ব্যবসায়ীদের প্রতি, ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে এবং এর পরবর্তীতে যাতে জোয়ারের পানি মজুদকৃত মালামাল নষ্ট না করে। এতে ব্যবসায়ীরা চাইলে চেম্বারের সব ধরনের সহযোগিতা ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্টির সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সহকর্মী পরিচালকবৃন্দ এবং মেলার প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ’র প্রতিনিধি ও মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রতিদিন সকাল ১০.টা থেকে রাত ৮.টা পর্যন্ত এমেলা চলবে। মেলায় সর্বসাধারণের প্রবেশ ফ্রী।

আরও খবর