মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শেরপুরে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বক্তারা বলেন, দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’

তারা আরো বলেন, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। এই দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই।  দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বাসটার্মিনালে একত্রিত হয়।  বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে বাসটার্মিনালে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি শহিদুইল ইসলাম বাবুল সভাপতিত্ব এ কর্মসুচিটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,

শেরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-১ আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক-২ শফিকুল ইসলাম শফিক,  শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,  যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সবাইদুল ইসলাম, আব্দুল হামিদ,  বিএনপি নেতা মস্তাফিজুর রহম নিলু, শেরপুর শহর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব নুরুল ইসলাম নুর, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, যুগ্ম আহবায়ক শোয়াইব আহমেদ চপল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলনেতা মিলন হাসান, সোহেল রানা, শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম রিপন,  শেরপুর উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকী প্রমুখ।

আরও খবর