জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

নোয়াখালীতে অস্ত্র গুলি ও ১ নারীর সহ ৭ জন ডাকাত গ্রেফতার।


নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই গ্রামে এক দল ডাকাত কে গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডাকাতকে ও ১ মহিলা ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।


এ সময় ডাকাতির কাজে ব্যভহৃত ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন পুলিশ ।


গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ মহতাপুর গ্রামের মো.মনির হোসেন (৪৫) ও তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই গ্রামের ইব্রাহিম খলিল (২১) আবুল কালাম (২২) রহমত উল্যা (৪৫) মো.জাবেদ(৩৮) জামালপুর গ্রামের মো.কামাল (৪৫)।


বৃহস্পতিবার (১১ মে) সকালের দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত রোববার ৮ মে উপজেলার নোয়ান্নই,বিনোদপুর ও ১ নং চরমটুয়া এলাকায় ডাকাতি করার সময় অভিযান চালিয়ে আরো ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, ডাকাত সর্দার মনিরকে গ্রেফতারের সময় ডাকাতদের পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মালামাল তার হেফাজতে রয়েছে। মালামাল গুলো তার বসত ঘরের ড্রামের ভিতর রয়েছে। তার স্বীকারোক্তি মতে অস্ত্র-মালামাল পাওয়া যায়নি। একপর্যায়ে আসামি জানায় তার স্ত্রী মালামাল সম্পর্কে জানে। পরবর্তীতে তার স্ত্রী জুলেখা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় ডাকাতির অস্ত্র ও মালামাল গুলো সে পার্শ্ববর্তী তার পিতার বসত বাড়ির উত্তর পাশে খড়ের আড়ার নিচে লুকিয়ে রেখেছে। তার তথ্য মতে একটি দেশীয় তৈরী পাইপগান, ১২টি কার্তুজ,২টি চাপাতি, ৩টি লোহার কোরাবারী, ১টি লোহার ছেনি,৩টি টর্চ লাইট, ৪টি মুখোশ জব্দ করা হয়।


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটানয় দুটি মামলা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর