মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের ৬নং হেডকোয়াটারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখা।

শুক্রবার (১২মে) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৮নং বুড়িমারী ইউনিয়নে অবস্থিত মুক্তিযুদ্ধের ৬নং হেডকোয়াটারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতারা। এ সময় বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানান সংগঠনটির সাধারণ শ্রমিকেরা।

সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমিকদের অগ্রসেনানী হিসেবে কাজ করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বুড়িমারী স্থলবন্দরে সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশে সম্মেলনের মাধ্যমে এই সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

উল্লেখ্য, যে এই সংগঠনের প্রথমবারের মতো বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো।

আরও খবর