মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নোয়াখালীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

নোয়াখালীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন



নোয়াখালীতে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে পুকুরে বিষ প্রয়োগ করে ৫লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। 


রোববার(১৫ মে)  গভীর রাতে ওই ইউনিয়নের পৌরন বিবি নামক এলাকায় এ ঘটনা ঘটে।


মৎস্য খামারি নম লাল চন্দ্র দাস জানান, আমি  ১২৭ শতাংশ ৩ টি পুকুরে মাছ চাষ করি। গত মাসের ১০ তারিখে এরকম আমার একটা  পুকুরের সব মাছ মরে যায়, তখন আমি ভেবেছিলাম প্রাকৃতিক কারণে হয়তো কিছু মাছ মারা গিয়েছে। তাই কারো কাছে কোনো অভিযোগ করে নি। আজ সোমবার সকালে অন্য দুইটি পুকুরে মাছ গুলোকে খাবার দিতে গিয়ে দেখি আমার অন্য ২টা পুকুরেরও মাছগুলো মরে ভেসে উঠেছে। পরে আমি বিষয়টি পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি। 


নম লালের দাবি ৩টা পুকুরেরই পুকুরে প্রায় ৫ লাখ টাকার মতো মাছ ছিলো, এখন সব মাছই মরে গিয়েছে। তিনি ঋণ নিয়ে মাছ গুলো চাষ করেছে বলে জানান।  তবে কে বা কারা এ বিষপ্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 


বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক রনি জানান,  বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পেয়েছি, তদন্তকরে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর