চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭তম নিবন্ধনের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 05:39:34 am

শিক্ষা, জাতীয়, নিবন্ধন পরীক্ষা

◾ শিক্ষা ডেস্ক


আগামী ডিসেম্বর মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। একই বছরে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আয়োজনের কথা বলা হলেও করোনাভাইরাসের কারণে সেসময় তা সম্ভব হয়ে ওঠেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি।


এনটিআরসিএ বলছে, দুটি মূল কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। এর প্রথমটি হলো জায়গা সংকট। আর দ্বিতীয়টি হলো সিস্টেম এনালিস্ট না থাকা। সম্প্রতি জায়গা বরাদ্দ পেয়েছেন তারা। এছাড়া সিস্টেম এনালিস্ট নিয়োগের সমস্যাটিও সমাধান হয়েছে। ডিসেম্বরে এই পরীক্ষা আয়োজন করা হবে। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।


এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আশা করছি ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। এ বিষয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


আগামী সপ্তাহে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন।

আরও খবর