শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ছয় দেশের রাষ্ট্রদূত আর বাড়তি নিরাপত্তা পাবেন না: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 04:11:32 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, এখন থেকে বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা আর বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। তবে কেউ নিতে চাইলে তিনি ভাড়া করতে পারবেন।


সোমবার (১৫ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ ছয় দেশের রাষ্ট্রদূতকে বাড়তি পুলিশি নিরাপত্তা দিয়ে থাকে বাংলাদেশ।


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, আমাদের দেশে চলাফেরার জন্য কয়েকটা দেশকে বিশেষ নিরাপত্তা ফোর্স দেওয়া হয়ে থাকে। তবে অনেক উন্নত দেশে এটা দেওয়া হয় না। যুক্তরাষ্ট্র, ইউরোপ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর কাউকে এ সুবিধা দেব না।


বিদেশি দূতদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো, জানতে চাইলে তার ব্যাখ্যায় ড. মোমেন বলেন, সম্প্রতি আরও অনেক দেশের কূটনীতিকরা এ সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, আমরা ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জনের সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। এজন্য আমরা ঠিক করেছি কাউকে আর দেওয়া হবে না।


ড. মোমেন বলেন, আমরা শর্ত দিয়েছি, যদি কেউ নিতে চান, তিনি ভাড়া করতে পারবেন। বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তা বেড়ে গেছে।


তিনি বলেন, আমাদের দেশে আইন-শৃঙ্খলা উন্নত। এখানে রাস্তা-ঘাটে কেউ কাউকে গুলি করে মারে না, গাড়ি আটকে মারে না। তাই আমরা মনে করি, এগুলোর প্রয়োজন নেই। এটা রাখতে গেলে অনেকের মনে কষ্ট। সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি গত সপ্তাহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিশনগুলোকে অবগত করা হয়েছে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে