মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 04:40:47 pm

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।


মঙ্গলবার (১৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আইএসপিআর জানায়, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনের জনসাধারণকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।


এদিকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে তছনছ হয়ে গেছে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপে রোববার (১৪ মে) দুপুর দুইটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা তাণ্ডব চালিয়েছে মোখা। এতে অন্তত হাজারেরও বেশি কাঁচা ও টিনের আধাপাকা ঘরবাড়ি ভেঙে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে অন্তত চার শতাধিক নারকেলগাছসহ অন্তত কয়েক হাজার গাছগাছালির ক্ষতি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। জলোচ্ছ্বাসে দ্বীপটির উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও পূর্ব দিকের কিছু এলাকা প্লাবিত হয়েছে।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দ্বীপে, সেন্টমার্টিনে প্রায় সাড়ে ৯০০ কাঁচা ঘরবাড়ি ও ৩ শতাধিক টিনের আধাপাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাড়ে সাতশটি কাঁচা ও ৩৫-৪০টি টিনের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। পুরো দ্বীপে চার শতাধিক নারকেলগাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার গাছগাছালি ও কয়েক কিলোমিটার রাস্তা।

আরও খবর