অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 03:50:19 pm

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ দুপুরে ঢাকায় ফিরেছেন।

প্রজাতন্ত্রের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে থেকে রাষ্ট্রপ্রধান চার দিনের সফরে ছিলেন।

গত ২৪ এপ্রিল, ২০২৩ তারিখে রাষ্ট্রপতির পদে শপথ নেয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তাঁর প্রথম সফর।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।


 

আরও খবর