শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

শিবপুরে অনুষ্ঠিত হল আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নরসিংদীর শিবপুর উপজেলায় অনুষ্ঠিত হল আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা।   বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।


উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর  সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোহসীন নাজীর, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাগণ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান  ও  সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও জনগনের জান মাল নিরাপত্তা বজায় রাখতে বক্তাগন বিভিন্ন দিক নির্দেশনা দেন।


সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত বিএনপির সহ একটি মহল বিদেশি শক্তির মদদে এদেশে আবারও অরাজকতা কায়েম করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে তাই আমাদের আরও বেশী সজাগ থাকতে হবে। 


উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জান্নাত বলেন, শিবপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাব।

আরও খবর