ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বগুড়ায় জমিজমার দ্বন্দ্বে গৃহবধূর মৃত্যু



বগুড়ায় জমিজমার দ্বন্দ্বে ১৫ বছরের বিরোধে জীবন নাহার (২৮) নামে এক গৃহবধূকে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে।  বুধবার (১৭ মে) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জীবন নাহার ওই গ্রামের পলাশের স্ত্রী। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।নিহত জীবন নাহারের স্বামীর বড় ভাই (ভাসুর) রাজু আহমেদ অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবত প্রতিবেশি মৃত ইজার আলীর ছেলে পুলিশ সদস্য আবেদুর রহমান মিষ্টারের সাথে বাড়ি সামনে দুই শতক জমি নিয়ে ১৫ বছরের বিরোধে মামলা চলছে। এ নিয়ে ঢাকায় পুলিশে কর্মরত মিষ্টার ছুটি কাটাতে বাড়িতে আসলে সব সময়ই হুমকি ধামকি দিয়ে থাকেন। বুধবার সকালে ধানকাটার জন্য তিনজন শ্রমিকে নিয়ে আসি। তাদের সকালের খাবার দিয়ে আমার স্ত্রী বাড়িতে ফিরছিলেন। এই সময় মিষ্টারসহ তার দুই ভাই বিপ্লব, জহুরুল ও তার ছেলে কনক আমার ভাইয়ের স্ত্রীকে পথরোধ করে আমবাগানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে মাথায় উপর্যপুরি আঘাতে জখম করে। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নিহতের স্বামী পলাশ বলেন, ‘কোন কারণ ছাড়াই মাত্র দুই শতক জমির জন্য আমার স্ত্রীকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। পুলিশ সদস্য আবেদুর বরাবরই তার চাকুরিত প্রভাব কাঠিয়ে আমাদের হেনস্তা করে আসছিল। তবে এইভাবে আমার স্ত্রীকে মেরে ফেলবে ভাবিনি। জানলে তাদের আগেই সব দিয়ে দিতাম।’ রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু বলেন, ‘তিনি বিষয়টি নিয়ে কয়েকবার মিমাংসা করেছেন। তারপরও এই ঘটনা ঘটিয়ে তারা অপরাধ করেছে। তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন তিনি।’


বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পূর্ব শত্রুতা ও জমির বিরোধে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। মাথায় গুরুতর আঘাত থেকে গৃহবধূর মৃত্যু হয়। নিহতের পরিবার এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনের নাম বলেছে। তাদের গ্রেপ্তারে ইতিমধ্যে তিনটি দল অভিযান শুরু করেছে।

আরও খবর