মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই। উক্ত গণসংযোগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই কতৃক মনোনীত মেয়ের প্রার্থী হযরত মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এর আগে (১৭ মে) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়ের প্রার্থী গাজী আতাউর। ইশতেহারে বলা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণ যদি তাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করেন তাহলে গাজীপুরের মাটি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন।


ইশতেহারে গাজী আতাউর রহমান আরো বলেন, গাজীপুর নগরীকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, পরিকল্পিত দুর্ভোগ নিরসন, স্বজনপ্রীতি মুক্ত, বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ, পানি সমস্যা সমাধান, নাগরিকদের নিরাপত্তা, ফুটপাত দখলমুক্ত, পাবলিক টয়লেট নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এছাড়াও নগর স্বাস্থ্য প্রণয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসা ভাড়া প্রণয়ন, ভিক্ষুক, হকার, ছিন্নমূল ও তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন, নারীবান্ধব গণপরিবহণ, সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার, মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ে তোলা হবে। নির্বাচনী এই ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নিবেন বলেও জানান। 



ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই , গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাজীপুর মহানগরের জনগণের উদ্দেশ্য বলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশও জনগণের কল্যাণে কাজ করবে। অন্যায় অনিয়ম দূর্নিতির বিরুদ্ধে কাজ করবেন। ক্ষমতা নয় মানুষের উপকার করাই ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য।  



তিনি আরো বলেন বাংলাদেশের কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীলগন , এবং তারা জনগণের প্রশংসা ও পাচ্ছেন। তাই তিনি মনে করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার প্রার্থীদের জয়ী করে দেশ ও জনগণের কল্যানে কাজ করতে যেন সুযোগ দেওয়া হয়। পীর সাহেব চরমোনাই গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের প্রতি এই আহবান জানান। 

আরও খবর