বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন কুবিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ১০ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০শে মে ) দুপুর ১২ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১ টায়  শেষ হয়। 


কেন্দ্রগুলোতে  ঘুরে দেখা যায়, ১০ টি  কেন্দ্রেই সুষ্ঠভাবে  পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস।  এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা  পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।


 জান্নাতুল আফসারা আনিকা নামে এক পরীক্ষার্থী বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিলো। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইংরেজি ও বাংলা সহজ ছিলো কিন্তু জিকে প্রশ্নটা কঠিন ছিলো।'


মোহাম্মদ হাসনাইন নামে এক পরীক্ষার্থী বলেন, ' পরীক্ষার হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নও ঠিকঠাক ছিলো আর ইংরেজি প্রশ্ন টা খুব সহজ হয়েছে বলে মনে হলো।' 


কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ' আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আর কত শতাংশ পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসেছে সেটা আরও কিছু সময় পর বলা যাবে। '


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, 'আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।'

আরও খবর