তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

সরকারি গাছ কেটে বিক্রি করে দিল যুবদল নেতা

নরসিংদী জেলার শিবপুরে  সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবদল নেতার নাম সাদিকুর রহমান মুকুল। সে উপজেলার মাছিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের সরকারি জমি থেকে মাছিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান মুকুল একটি বিশাল আকৃতির রেন্ট্রি করাই গাছ জোরপূর্বক বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন ।


সরেজমিন গিয়ে দেখা যায়, ২০ মে শনিবার সরকারি বন্ধ থাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রতিষ্ঠানের কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন মুকুল। এ ব্যাপারে মুকুলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি সরকারি গাছ বিক্রি করিনি। এই জমি আমার মা দান করেছিলেন। সেখানের গাছ আমি বিক্রি করেছি। আর ক্লিনিকের জায়গা এখানে না অন্য স্থানে।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফারহানা আবেদীন জানান,খড়িয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সরকারি গাছ অবৈধভাবে কেটে বিক্রি করায় মুকুলের বিরুদ্ধে যাথযথ ব্যবস্থা নেয়া হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


এ বিষয়ে শিবপুর সহকারী কমিশনার ভূমি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন কে সরকারি গাছ বিক্রি ও কাটার বিষয়ে জানানো হলে তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে তাৎক্ষণিক ওই এলাকায় পাঠিয়ে গাছ কাটা বন্ধ করেন।

Tag
আরও খবর