মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলের সাবেক ফুটবলার জাকির হোসাইন সড়ক দুর্ঘটনায় নিহত

ইউরোপের দেশ ইতালি যাওয়ার স্বপ্ন ছিল তার। নিজে প্রতিষ্ঠিত হয়ে পরিবারকে সুখী করার লক্ষ্য ছিল টগবগে যুবক জাকির হোসাইনের। কিন্তু তা আর হলো না। মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিভে গেলো স্বপ্ন। পাড়ি জমালেন পরপারে। স্থানীয়রা জানান, শনিবার (২০ মে) মোটরসাইকেল ড্রাইভ করে হবিগঞ্জের মিরপুর যাওয়ার পথে বেলা ২.৩০টায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল হাইওয়ে সড়কের রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় শ্রীমঙ্গলগামী হবিগঞ্জী বিরতিহীন বাসের সাথে সংঘর্ষ হয়। পথচারীদের সহযোগিতায় জাকির হুসেন (২৩)-কে উদ্ধার করে ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোঃ জাকির হোসাইন শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর এলাকার মোঃ আব্দুল মছব্বির এর পুত্র। নিহত জাকির মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৫ ও সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের সাবেক ফুটবলার এবং ভৈরবগঞ্জ বাজার ফুটবল একাডেমির সাবেক ফুটবলার ছিলেন। এলাকাবাসী সুত্রে জানা যায়, জাকির হোসাইন আগামী মাসে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার তারিখ ছিল। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। জাকিরকে হারিয়ে শোকে হতবিহ্বল তার পরিবার। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত চিকিৎসক জানান আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব বিন ইসলাম বলেন, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবার এসে তার মোটরসাইকেল ও মরদেহ নিয়ে গেছেন। ময়না তদন্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করেছেন। তাই পরিবারের নিকট দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর