‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের এক ইউনিয়নে দুই কমিটি, টানটান উত্তেজনা

 ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কমিটি ঘোষনার কারণে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির আহবায়ক ও যুগ্ন আহব্বায়কেরা একে অপরকে দোষারোপ করছেন।


জানাযায়, রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম।


গত ২৭ এপ্রিল থানা কমিটির আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল ঘোষিত ইউনিয়ন কমিটিতে মুক্তারুল ইসলাম রুবেল কে সভাপতি ও আব্দুল মান্নান কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে স্বাক্ষর করেন যুগ্ম আহ্বায়ক নাসিরুল ইসলাম, বাবুল আলী, ওমর আলী ও আব্দুর রউফ।


কিন্তু ওই কমিটি ঘোষণার কয়েকদিন দিন পরই রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম স্বাক্ষরিত রুহিয়া ইউনিয়নে আরো একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এই কমিটিতে সোহাগ আহম্মেদ কে সভাপতি ও রবিউল ইসলাম ডন'কে সাধারণ সম্পাদক করে গত ২৪ এপ্রিল গঠন করা হয়। এই কমিটিতে স্বাক্ষর করেন সদস্য মামুন ও সদস্য জুয়েল রানা।


এ বিষয়ে রুহিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল বলেন, একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের নিয়ে কমিটি গঠন করা যায় না! এটা স্বেচ্ছাসেবক লীগের নিয়ম বহির্ভূত। আমি আহ্বায়ক ও কয়েক জন যুগ্ম আহ্বায়ক নিয়ে রুহিয়া ইউনিয়নের কমিটি গঠন করেছি। আর ওই কমিটিতে যে দুজন সদস্য সই করেছে তাদের সাথে কথা হয়েছে। তারা কেও সেখানে সাক্ষর করে নাই। ওই কমিটি একাই ১ নং যুগ্ন আহব্বায়ক গঠন করেছেন। এতে করে স্বেচ্ছাসেবক লীগ দুই গ্রুপে বিভক্ত হয়েছে।


রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল নিজ চাকরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি সংগঠনের কোন সদস্যের সাথে যোগাযোগও রাখেন নাই। যেহেতু আমি ১নং যুগ্ম আহ্বায়ক তাই অনান্য সদস্যদের নিয়ে দলের সকল দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে। কিন্তু আমাকে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের না জানিয়ে একাই ৫ টি ইউনিয়নের কমিটি গঠন করে তিনি। ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বসে কমিটি করার কথা থাকলেও তিনি হঠাৎ রুহিয়া ইউনিয়ন সেচ্ছাসেবী লীগের কমিটি ঘোষণা দেয়। এতে দলের ত্যাগী কর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি।


রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। শুনেছি তাদের পাল্টা পাল্টি কমিটি ঘোষণা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন পক্ষ আমাদের হাতে কোন কাগজ দেয়নি। পাল্টা পাল্টি কমিটির বিষয়ে সেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ভিত্তিতে তাদের সংগঠনের জেলা কমিটির নেতারা পদক্ষেপ নিবে।


এদিকে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ মো: অ্যাপোলো বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ভিত্তিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কমিটির বিষয়ে দায়িত্ব রয়েছেন। যেহেতু এটা একটি পাইলট কমিটি তাই আমরা হঠাৎ সিদ্ধান্ত নিতে পারছি না। তবে খুব শীঘ্রই স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সুন্দর একটি কমিটি উপহার দেওয়া হবে।

আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

২১ ঘন্টা ৫১ মিনিট আগে