মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন


কাস্টমসে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিরিহ পরিবার থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এমন অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্ত ভোগী পরিবার। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রেসক্লাবে ২২ মে (সোমবার) দুপুরে পরিবারের পক্ষে ভুক্ত ভোগী মাহাবুব আলম সংবাদ সম্মেলন করেন। গত দেড় বছর আগে কাস্টমসে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে সাংবাদিকদের জানান। অভিযুুক্ত হাবিবুর রহমান জাহাঙ্গীর নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সুন্দুরপুর গ্রামের তারাখার বাড়ির আবদুর রহমানের ছেলে।


প্রতারক হাবিবুর রহমান জাহাঙ্গীর টাকা পরিশোধের ভিত্তিতে চেক প্রদান করেন। যাহা পরিমানমত টাকা না থাকায় ব্যাংক থেকে  দুবার চেক প্রত্যাখ্যাত হয়েছে। 


সংবাদ সম্মেলনে কারী মাহাবুব আলম লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে।


ভুক্ত ভোগী মাহাবুব আলম এর পিতা ক্ষুদ্র ব্যবসা করে পরিবারের স্ত্রী, সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতারকের খপ্পরে পড়ে এনজিও ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণের টাকা উত্তোলন করে ছেলের চাকুরি হবে এমন আশায় হাবিবুর রহমান জাহাঙ্গীরকে প্রদান করেন। প্রতারক প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।


বিষয়টি স্থানীয় চাটখিল থানায় লিখিত অভিযোগ করেও পায়নি কোন ন্যায় বিচার। ভুক্ত ভোগী পরিবারটি যেন তার টাকা ফেরত পায়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে সুবিচার কামনা করছেন। 

আরও খবর