শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

পলাশে জনপ্রতিনিধিদের সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের মতবিনিময়

নরসিংদীর পলাশে জনপ্রতিনিধিদের সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের মতবিনিময় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ মে) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন হয় উক্ত সভার।


প্রস্তাবিত লোকাল গভার্মেন্স এন্ড রেসিলিয়েন্স প্রজেক্ট (এলজিআরপি) এর আওতাধীন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সিনিয়র আরবান স্পেশালিস্ট রুমানা হক, সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ভাসুধা থাভাকার, প্রোগ্রাম এসোসিয়েট জিনিয়া সুলতানা, কনসালটেন্ট সানতানো লাহেরী, ফরমার সিনিয়র এনভায়রনমেনটাল এন্ড সোসাল সেফগার্ডস স্পেশালিস্ট এলজিএসপি-৩ আব্দুল গণি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা। 


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যানদ্বয় এবং উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা। পরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল উপজেলায় কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাদের সাথেও আলোচনা সভা করেন।

Tag
আরও খবর