বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বন্দর এলাকা থেকে লক্ষাধিক টাকাসহ ৭ জুয়াড়ি আটক

চট্টগ্রাম বন্দর এলাকা থেকে লক্ষাধিক টাকাসহ আটককৃত ৭ জুয়াড়ি




চট্টগ্রামের বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় আল আরাফাহ নামে একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বন্দর থানা  পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) ভোরে এসব জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রির হাট এলাকার একটি প্রতিষ্ঠানের রুমে বসে তাস খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ বান্ডিল তাস ও ১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মো. আব্দুল কালামের ছেলে আব্দুল কাশেম (৩৮), মিরসরাই জোরারগঞ্জের হাজী কেরানি বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. নজরুল ইসলাম (৩৩), কুমিল্লার লাঙ্গলকোট থানার অষ্টগ্রাম মাতু গাজী বাড়ির মৃত এছাহাক মিয়ার ছেলে মো. জাফর আহম্মদ (৪০), ফেনীর সোনাগাজি থানার সোনাপুর বাজার এলাকার মো. রাজ্জাক মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম (৩২), কুমিল্লার লাঙ্গলকোর্ট থানার অষ্টগ্রামের মাতু গাজী বাড়ির মৃত এবদার আলীর ছেলে মো. এনামুল হক (৪২), চাঁদপুরের কোরালিয়া রোড এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. সোহেল মাহমুদ (২৫) ও পাহাড়তলীর উত্তর কাট্টলীর মুকেম তালুকদার বাড়ির মো. মাহবুব আলমের ছেলে মো. আরমান (৩২)। 
তাদের বিরুদ্ধে  মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর