◾ শিক্ষা ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইনে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার বিকেল ৪টা থেকে ভর্তির আবেদন শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম আগামীকাল সোমবার বিকেল ৪টা থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৬ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
৫ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে