বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

বাঁশখালীতে ৪টি বিরল রাজ ধনেশ পাখি সহ আটক ২পাচারকারী। আনোয়ার বাঁশখালী প্রতিনিধি

২ পাচারকারী আটক

চট্টগ্রাম বাঁশখালীতে রাজ ধনেশ পাখি ধরার কারণে সেলিম ও মিজানুর রহমান নামের দুই পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ । এসময় আটক আসামিদের কাছ থেকে চারটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়। গোপন সংবাদের বিত্তিতে গতকাল ২৫ মে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পুরো বাঁশখালীর বিভিন্ন স্পটে পুলিশ চেকপোস্ট বসিয়ে গুনাগরী এলাকা থেকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে দুই পাচারকারী ও পাখিগুলো আটক করা হয়। আটক পাচারকারীরা হলো, সেলিম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড মৃত আব্দুল খালেক এর পুত্র এবং বাগেরহাট জেলার সরনখোলা থানাধীন, খোন্তাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত ফজলুল হকের পুত্র মিজানুর রহমান।


বাঁশখালী থানা সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারকারী চক্রের কয়েকজন সদস্য বান্দরবান জেলার আলিকদম থানা এলাকা হতে অতি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখিগুলো নিয়ে কক্সবাজার জেলার চকরিয়া হইতে পেকুয়া এবং বাঁশখালী থানা এলাকা অতিক্রম করে সিএনজি যোগে চট্টগ্রাম মহানগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশক্রমে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান এসআই মাকসুদ, এসআই খালেদ বাঁশখালীর প্রধান সড়কে বিভিন্ন স্পটে তল্লাশি চালিয়ে কালিপুর ইউনিয়নের গুনাগরী বাজার এলাকা হতে তাদের আটক করতে সক্ষম হয়।


এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য বাঁশখালী থানার পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে, উপজেলা প্রশাসনের পক্ষে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব মেজিস্ট্রেট, খন্দকার মাহমুদুল হাসান দুই পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালতে প্রেরণা করে, একই সাথে পাখিগুলোকে উন্নত চিকিৎসা সহ চট্টগ্রাম চিড়িয়াখানায় জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান। এতে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা বাঁশখালী এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, বাঁশখালী ইকোপার্ক এর রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। আনোয়ারা-বাঁশখালী এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, চক্রের সদস্যের জিজ্ঞাসাবাদ করার পরে সাংবাদিকদের বলেন, আটকৃত দুই আসামী পার্বত্য এলাকা হতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রজাতি দেশের বিভিন্নস্থানে পাচার করে। তবে আজ বাঁশখালী থানার সুদক্ষ অফিসার ইনচার্জ নিজের একান্ত প্রচেষ্টায় দুই পাচারকারী সহ চারটি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি বাঁশখালী’র প্রধান সড়ক সংলগ্ন কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার থেকে আটক করেছে। বর্তমানে এগুলো ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণ করা হবে

Tag
আরও খবর





deshchitro-6a524e4617c45-110726080806.webp
মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

৮ ঘন্টা ১০ মিনিট আগে