জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কাপাসিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শীর্ষক মতবিনিময় সভা।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে “শিক্ষার মান উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশিতকরণে শীর্ষক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৩ মে) সকাল ১১ টায় উপজেলা অডিটররুমে প্রধান শিক্ষকদের নিয়ে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও শিক্ষা অফিসার রমিতা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমাদের মনে রাখতে হবে মান সম্মত শিক্ষার ধারণা একটি ব্যাপক বিষয়, শিক্ষার্থীরা কি শিখলো সেটিই গুরুত্বপূর্ণ বিষয়। কোন শিক্ষার্থী যদি মোবাইলে আসক্ত হয়ে রাত জেগে অযথা মোবাইল ফোন ব্যবহার করে তাহলে শিক্ষার ব্যাপক ব্যাঘাত ঘটবে। এ জন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। সেই সাথে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যবই পড়ছে কিনা তা দৃষ্টি রাখতে হবে।একমাত্র সুশিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন করে ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।


এ-সময় অত্র উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমু, দপ্তর সম্পাদক জসিমউদদীন শিকদার,উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর