মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

আবারো উত্তাল বুড়িমারী স্থলবন্দর

সড়ক অবরোধ করে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আরাফাত হোসাইন।



লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক সংগঠনের সাইনবোর্ড ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা জনা দেখা দেয় ।শ্রমিকেরা গত রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরে পণ্য খালাস ও বোঝাই বন্ধ রাখেন। এর আগে তাঁরা গত শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করেন।সাধারণ শ্রমিকেরা অভিযোগ করেন, বন্দর প্রতিষ্ঠার পর গঠিত ‘বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন' শ্রমিক সরদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। দেওয়া হচ্ছে না নির্বাচন। এ ছাড়া সংগঠনে জমা রাখা অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর জেরে সাধারণ শ্রমিক ও সরদারেরা পাল্টাপাল্টি বেশ কয়েকটি কমিটি গঠন করেছন। শনিবার বিকেলে স্থলবন্দর শ্রমিক লীগ নামের একটি সংগঠনের সাইনবোর্ড ভেঙে ফেলেন দুর্বৃত্তরা।

এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁরা সড়ক অবরোধ করেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। তবে গতকাল তাঁরা আবার আন্দোলনে নামেন। পরে দুপুরে একই স্থানে সাইনবোর্ড বসানোর পর তাঁরা কাজে ফিরে যান।

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন রাজু বলেন, ‘সরদারদের ইন্ধনে দুষ্কৃতকারীরা আমাদের সংগঠনের সাইনবোর্ড ভেঙেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।'তবে যোগাযোগ করা হলে সরদারদের মাধ্যমে পরিচালিত বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন বলেন, 'আমরা কোনো ইন্ধন দিইনি। তাদের দুই সংগঠনের মধ্যে কে ভেঙেছে, জানি না।



আরও খবর