বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম কাস্টমসে ১২১ লট পণ্য নিলাম ৮ জুন

চট্টগ্রাম কাস্টমসে ১২১ লট পণ্য নিলাম ৮ জুন




চট্টগ্রাম কাস্টমসে ৩২ পিস ফোর স্ট্রোক পিয়াজিও ৩ চাকার গাড়ির ইঞ্জিনসহ মোট ১২১ লট পণ্যে নিলাম   আগামী ৮ জুন  অনুষ্ঠিত হবে।

এ বছরের ৬ষ্ঠতম এই নিলামে মোট ১২১ লটে অন্তর্ভুক্ত হওয়া পণ্যের মধ্যে আরো  রয়েছে লেডিস জুতার সোল, ইলাস্টিক, বিভিন্ন ধরণের ফেব্রিক, প্লাস্টিক হ্যাঙ্গার ও ক্লিপ, পিভিসি রেজিন বা দানা, এয়ার কম্প্রেশর, প্রিন্টিং কালি, ক্যাপিট্যাল মেশিনারি, রাইস মিলের মেশিনারি, ব্যবহৃত উইন্ডার মেশিন, সিরামিকের ফুলদানি, প্লাস্টিক কোটেড রাবার শিট, বিভিন্ন ধরনের ফার্নিচার, ভিনিয়ার বোর্ড, তেঁতুল বীজ, সিরামিক ফুলদানি, মেশিনারি, ডায়েরি, অপরিশোধিত ডিজেল ইত্যাদি।

এ ছাড়া বার বার নিলামে তুলেও বিক্রি না হওয়া যে সব পণ্য এবারও নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো- আমেরিকান ডেকা পাওয়ার স্পোর্টস ব্যাটারি, ১৬৪ টাকার ১০ পিস পেন্সিল ব্যাটারি, ৮২৪ টাকার ৩ কেজি ওজনের ৭০ পিস মেটাল ফ্রেম, ৬ পিস ভাঙ্গা স্ক্র্যাপ হয়ে যাওয়া চেয়ার ইত্যাদি।

কাস্টমস নিলাম শাখা সূত্রে জানা যায় ,  গত ২৮ মে থেকে শুরু হয়েছে নিলামের ক্যাটালগ ও দরপত্র বিক্রি। পাওয়া যাবে আগামী ৫ জুন পর্যন্ত। অফিস চলাকালীন সময়ে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করা যাবে , বন্দর  স্টেডিয়ামের সামনে  কাস্টম অকশন শেডে নিলাম শাখায়  ,  কে এম কর্পোরেশন  ৩০৬ স্ট্র্যান্ড রোড,  মাঝিরঘাট
কার্যালয় ও ঢাকার ৮০ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঠিকানা থেকে।

এবং  দরপত্রসমূহ আগামী ১ জুন থেকে ৬ জুন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী/ডেপুটি কমিশনার (নিলাম) এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) যুগ্ম কমিশনার (সদর) কার্যালয়ের রক্ষিত টেন্ডার বাক্সে দাখিল করা যাবে।

ঢাকায় দাখিল করা দরপত্র চট্টগ্রামে আসার পর আগামী ৮ জুন সকাল ১১টায়  চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (নিলাম) কার্যালয় দরপত্র খোলা হবে।
ক্যাটালগে তালিকাভুক্ত সকল পণ্যগুলো  আগামী ৩১ মে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি এসে দেখার সুযোগ রেখেছে  কাস্টমস কতৃপক্ষ । 

আরও খবর