তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

নরসিংদীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ পালিত

"তামাক নয়, খাদ্য ফলান- Grow Food, Not Tobaco" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩। বুধবার (৩১ মে) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে দিবসের কর্মসূচির প্রারম্ভে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।  বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির নিয়মিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং কমিটির সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

তামাকের বিস্তারিত শারীরবৃত্তীয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির কথা উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে মাদক বিরোধী প্রচারণা অব্যাহত রাখা এবং বৈশ্বিক খাদ্য সংকটের পরিপ্রেক্ষিতে তামাকের চাষাবাদ হ্রাস ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরবর্তীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্যদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর