◾তরঙ্গিণী◾
লেখক: রোমান মিয়া
ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষ
তরঙ্গিণীর তীর ঘেঁষে কংক্রিটের সমারোহ,
ঘাটে সারি বেঁধে নৌকা বাঁধা;
তরঙ্গিণীর উত্তাল ঢেউ, সৌন্দর্যে যৌবনা,
প্রেমিকের ভিড়;
খরস্রোতা তরঙ্গিণীতে কচুরিপানা বয়ে যায়,
মাঝিরা নৌকা বয়ে যায়,বয়ে যায় বয়টা হাতে
মায়াবিনি;
আমি তা অবাক হয়ে তাকিয়ে দেখি!
আকাশ ঘন কালো অন্ধকার,
পাখিরা ছুটে চলছে দিগ- দিগন্তরে।
মেঘ গুলো হঠাৎ দাঁড়িয়ে যায়,
অঝোরে ঝরবে বলে।
তবে কি, আকাশ মেঘ গুলোকে আলিঙ্গন করে রাখে
বুক ভরা ভালবাসায়?
হয়তো, হয়তো বা-না।
গোধূলি এসে থমকে দাঁড়ায়
পদচিহ্ন গুলোও হারিয়ে যায়।
প্রকৃতি থামে,জীবন থামে,
বেলা শেষে সব থেমে যায়!
তবে কি, এভাবে সব থামবে বলেই জীবনের শুরু?
হয়তো, হয়তো বা-না।
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২৮ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৫৫ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৬৫ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৮ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে