বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রি আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রি আটক




চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ সহ দুবাইফেরত এক যুবককে আটক করেছে  কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তারকাছে থাকা
তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দে করা হয় ।

৪ জুন (রবিবার) সকালে  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় দুবাই থেকে আসা আবদুল করিম সজন নামে এক যাত্রীকে আটক করা হয়। তার  বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়।  বাবার নাম আবদুল গফুর বলে যানা যায় ।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮টা ১০মিনিটের দিকে আবদুল করিম ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে।

এ সময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের স্বর্ণের বার, ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ও দুইটি ল্যাপটপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক যাত্রী লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে নিয়ে আসছিল। মোবাইল ও ল্যাপটপসহ জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৩৫ হাজার ৪৩৩ টাকা।

আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর