মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে গন্ধগোকুল ও অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে একটি বাসার ভিতর থেকে ২টি গন্ধগোকুল ও পৃথক দুই স্থান থেকে ২টি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


রোববার ৪ জুন শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার রোডস্থ ভান্ডারী মঞ্জিল নামক বাসার ভিতর একটি মুরগী ও তার বাচ্চা নিয়ে ঘুরাফেরা করছিল। এসময় একটি অজগর সাপ মুরগীটিকে ধরে ঘাড় মুচড়ে দেয়। মুরগীর ডাক শোনে বাসার লোকজন ঘর থেকে বেরিয়ে এসে অজগর সাপটিকে দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।


খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। শনিবার ৩ জুন রাত ১১ টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাবার শাপলাবাগ আবাসিক এলাকায় একটি বাসার ভিতর দু’টি গন্ধগোকুল দেখে বাসার ভেতরে দেখতে পেয়ে বাসিন্দারা আতঙ্কিত হয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে গন্ধগোকুল দু’টি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্তৃপক্ষ। পরে গন্ধগোকুল দুটি বনবিভাগকে হস্তান্তর করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর উত্তর ভাড়াউড়াস্থ কাকলি মাঠের পাশে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পরে সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।


বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তীব্র গরমের কারণে ও বনে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় বন থেকে প্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। গত মাসে বেশ কয়েকটি বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

Tag
আরও খবর