অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁ সড়কে ঝরলো তাজা চারটি প্রান, আশংকাজনক দুই জনের।

মৃত্যু



 নওগাঁর মহাদেবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আশংকাজনক ভাবে নওগাঁ সদর হাসপাতালে ২ জনকে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌড়ী বাজারের পূর্ব পার্শ্বে বাগাচারা নামক স্থানে দুপুর পৌনে ১ টার দিকে।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে নওগাঁ থেকে রাজশাহী অভিমুখে আসা একটি মালবাহী ট্রাকের সাথে নওগাঁগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ওই সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে সিএনজিতে থাকা ছয় জনের মধ্যে চার জন ঘটনাস্থলে মারা যায়। বাকী দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। দূর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিটি নওহাটা ফাঁড়ি হেফাজতে নেওয়া হচ্ছে বলেও জানান ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া।


সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, দূর্ঘটনা ঘটার সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নিহত ও আহতদের নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিতদের পরিবারের লোকজন না থাকায় তাদের কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরও খবর