‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি



চলমান অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির  প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি শেষে স্মারকলিপি প্রদান করে।



আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)'র সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন শেষে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্বারকলিপি প্রদান করে। অপর দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মী নেসকোর সামনে অবস্থান কর্মসুচি পালন করে। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে।



এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা,যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক,  সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল এহসান প্রমুখ।



জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, এ দেশের জনগনের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। তিনি অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ সরকারের দাবিতে একদফা আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব নেতাকর্মীদের রাজপথে দুর্রবার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

আরও খবর