অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বগুড়ায় মিথ্যা অপবাদে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

ছাত্রীর সাথে অশোভনীয় আচরনের অপবাদ সইতে না পেরে হারুন অর রশিদ (৫৫) নামের এক ব্যক্তি ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
৮ জুন(বৃহস্পতিবার)সকাল সাড়ে ৯ টায় আদমদীঘির কলাবাড়িয়া নামক স্থানে ব্রডগেইজ রেললাইনে ঢাকাগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা গেছে, নিহত শিক্ষক হারুন অর রশিদ নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার শেখের ছেলে এবং রানীনগর আল আমিন দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক।
নিহত শিক্ষক হারুন অর রশিদের ভাতিজা আব্দুল মালেক খন্দকার জানায়, তার চাচা আল আমিন দাখিল মারাসায় ছাত্রীর সাথে জড়িয়ে অশোভন আচরণ করার অপবাদ প্রচার করা হয়। এরপর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে সে নির্দোষ প্রমানিত হয়। এই মিথ্যা অপবাদ সইতে না পেরে ক্ষোভে তিনি বৃহস্পতিবার ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
প্রত্যক্ষদর্শী আদমদীঘির কলাবাড়িয়া গ্রামের আজিজুল ইসলাম জানায়, ওই শিক্ষক রেললাইনের পাশে ব্যাগ নিয়ে পানি খাবর সময় ট্রেন আসা দেখে চলন্ত ট্রেনে ঝাঁপ দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক বাশার জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। 

Tag
আরও খবর