আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট মিলবে যেদিন থেকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-06-2023 02:50:23 am

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট।


বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। 


শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘বাস কোম্পানিগুলো আগামী ১৩ জুন থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা।


ওই দিন থেকে অনলাইনেও বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে এসময় জানান তিনি।তিনি আরও বলেন, ‘এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তার উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে এবারের ঈদে সড়কে চাপ বাড়তে পারে।


‘তবে সব হিসাব-নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করব। যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।’

আরও খবর