শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামীলীগ নেতা নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে আরশিনগর রেল ক্রসিং এলাকা আনুমানিক সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম ফরিদ আহমেদ ডাক্তার (৬৫)। 


নিহত ফরিদ ডাক্তারের স্থায়ী নিবাস রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি চরমধুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের  সাবেক সভাপতি। তিনি নরসিংদীর গাবতলী এলাকায় বসবাস করতেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিহত ফরিদ ডাক্তার রেইল লাইন ধরে হাটছিলেন। আরশিনগর রেল ক্রসিং এর কাছে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।


চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহসান সিকদার জানান, ফরিদ কাকা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি। আওয়ামীলীগ এর প্রতিটি লড়াই সংগ্রামে আমৃত্যু পাশে ছিলেন। আমরা একজন গুণী ব্যাক্তি হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। 


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল জানান, সকালে ট্রেনে কাটা পড়ে ফরিদ ডাক্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনানুগ প্রাক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Tag
আরও খবর