এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি

বিএনপি নির্বাচন আর জনগণকে ভয় পায় - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন এর স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন আমরা আগামী নির্বাচনে আমরা খেলে গোল দিতে চাই। আওয়ামী লীগ  নির্বাচন কে ভয় না। বিএনপি নির্বাচনকে ভয় পায়।  তাই নির্বাচনের কথা শুনে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ফখরুল সাহেব বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না। অথচ ১৯৭৯ সালের নির্বাচনে জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছিলো। তখন আওয়ামী লীগ সমর্থকদের ঠিক মতন ভোট দিতে দেওয়া হয়নি। সেই নির্বাচনেও আওয়ামী লীগ ৩৩ থেকে ৩৪ শতাংশ ভোট পেয়েছিল। ইনশাআল্লাহ আগামীতেও নির্বাচন সুষ্ঠু হবে। আমার বিশ্বাস যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে তারা ১০ শতাংশ ভোট পাবে না। এজন্যই বিএনপি নির্বাচন আর জনগণকে ভয় পায়। 



১০ জুন ( শনিবার )  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কর্তৃক বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে সাবেক সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন - মার্কিন ভিসা নীতি শোনার পর তাদের মাথা আরো খারাপ হয় গেছে। কারণ এখন তারা আগের মতন নির্বাচন প্রতিহত করার কথা বলতে পারবে না, নির্বাচন বর্জনের কথাও বলতে পারবে না। সুতরাং বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। বিএনপির প্রতি অনুরোধ আপনারা নির্বাচনী খেলায় অংশগ্রহণ করুন। আগামী নির্বাচনে আমরা খেলে গোল দিতে চাই। স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, মোছলেম ভাই তৃণমূলের কর্মী থেকে নেতায় রূপান্তরিত হয়েছিলেন। তিনি একাধারে চট্টগ্রাম নগর ছাত্রলীগ, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রয়াত নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মোছলেম ভাই এক সাথে পাকিস্তানীদের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। এরকম একজন নেতা একদিনে গড়ে ওঠে না। মোছলেম উদ্দিনের মৃত্যুর মধ্যদিয়ে সত্যিই আমরা একজন অভিভাবককে হারিয়েছি।


 বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস. এম. আবুল কালাম প্রমূখ।

                                  

আরও খবর