শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ভন্ড পীরের দেয়া পুনরুজ্জীবিত হবার আশ্বাসে ৬ দিন লাশ খাটের নিচে রেখে বসবাস


নরসিংদীর মনোহরদীতে ভন্ড পীরের দেয়া পুনরুজ্জীবিত হবার আশ্বাসে ৬ দিন লাশ নিজ ঘরের খাটের নিচে রেখে বসবাস করার ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন)  মনোহদীতে মারা যাওয়ার ৬ দিন পর নিজ ঘরের খাটের নিচ থেকে অর্ধগলিত শামীমা সুলতানা নাজমা (৫৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত মধ্যরাতে উপজেলার বাইপাস সড়কের ৭নং ওয়ার্ডের বাপ অর্জুনচর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী ও ৪ মেয়ে লাশ ছয় দিন যাবত ঘরে রেখেই বসবাস করছিল। নিহত শামীমা সুলতানা নাজমা উপজেলার পৌর এলাকার বাইপাস সড়কের ৭নং ওয়ার্ডের বাপ অর্জুনচর গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক (অবসরপ্রাপ্ত) মোক্তার উদ্দিন তালুকদারের (৬৮) স্ত্রী।


নিহতের পরিবার জানান, নিহত শামীমা সুলতানা নাজমা তার স্বামী, ৪ মেয়ে ও ২ নতি-নাতনী নিয়ে বসবাস করতেন। তিনিসহ পরিবারের সকলেই আটরুশি পীরের মুরিদ ছিলেন। তিনি তার পারেবারের নিকট অছিয়ত করেছিলেন যেন তিনি মারা গেলে তার লাশ কবর না দেয়া হয়। করন তিনি ৩/৪ দিন পর আবার পুনরায় জীবীত হবেন বলে পরিবারের সদস্যদের নিকট জানিয়েছেন। পরিবারের সকলে প্রতিদিন ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত জিকিরে মসগুল থাকতেন। প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত ৩টা থেকে জিকিরে থাকা অবস্থায় শামীমা সুলতানা নাজমা মারা যান। তার শেষ ইচ্ছে অনুযায়ী মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা তার লাশ ঘরের খাটের নিচে রেখে দিয়ে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। 


প্রতিবেশীরা জানায়, এতে ঘুনাক্ষরেও পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজনদের কেউ এতো বড়ো ঘটনা আঁচ করতে পারেননি। মৃত দেহটি গলে দুর্গন্ধ্য ছড়ারাতে থাকলে দুর্গন্ধ্যে অতিষ্ট হয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ এসে তাদের ঘরের দরজায় অনেক ডাকা-ডাকি করলেও কেউ সারা না দিলে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে লাশ উদ্ধার করে । মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের পর বিস্তারিত জানাযাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৪ মেয়েকে থানা আনা হয়েছে।

Tag
আরও খবর





6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২২ ঘন্টা ৩০ মিনিট আগে