চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন ( রবিবার ) সকাল সাড়ে ১০ টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
সভায় সিএমপি কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ যাওয়া পুলিশ সদস্য এটিএসআই/২০২ মোঃ আবদুল আহাদ ও কনস্টেবল / ১০১ মোঃ মোখলেছুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) ধমোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫০ মিনিট আগে