মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩


লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) কালীগঞ্জ উপজেলার কাকিনায় মহিপুর শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু থেকে ফেরার পথে টিকটকের ভিডিও ধারণ করার সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুই বন্ধু হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলীর ছেলে শাহ আলম (২০), কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজেরা বেগমের ছেলে ওয়াজেদ আলী (২২) এবং পাটগ্রামে মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৩০)।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে একটি মোটরসাইকেলে তিন বন্ধু মিলে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন। পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করার সময় বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। অপর একজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে রাত ৯টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হরিশোভা মসজিদ পাড় নামক এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কালিগঞ্জ ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

আরও খবর





6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে