মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে হোটেল বয়কে মারধর ও বলাৎকারের ঘটনায় আটক ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল বয়কে রুমে আটকে রেখে মারধর ও জোরপূর্বক বলাৎকারের ঘটনায় একই হোটেলের ৫ কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ জুন) রাতে শহরের হবিগঞ্জ রোডস্থ পাঁচভাই হোটেল থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, হোটেলের এক কর্মচারির মোবাইল চুরির ঘটনায় রায়হান (১৭) নামের হোটেল বয়কে মারপিট ও বলাৎকারের ঘটনায় পাঁচভাই হোটেলের কর্মচারি আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ, সাজিদ মিয়া, মেহেদী হাসান মাসুম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে রুবেল আহমদ এর একটি মোবাইল চুরি হলে হোটেলের বয় রায়হানকে সন্দেহ করে রুবেল আহমদ। পরে রুবেল আহমদ তার ৪ সহকর্মীকে নিয়ে রায়হানকে স্টেশন রোড থেকে ধরে এনে হোটেলের স্টাফ রোমে আটকে রেখে মারধর করে। রাতে হোটেল কর্মচারি আব্দুর রহমান সোহান, রুবেল আহমেদ ও সাজিদ মিয়া মিলে রায়হানকে জোরপূর্বক বলৎকার করে। এক পর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়লে ভোরবেলা তাকে স্টাফ রুম থেকে বের করে দেয় তারা। গুরুতর অসুস্থ রায়হান বাড়ি গিয়ে তার পরিবারে ঘটনা জানায়। গুরুতর অসুস্থ অবস্থায় রায়হানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় রায়হানের ভাই শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার সাথে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এ ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করে আজ সোমবার (১২ জুন) সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর