সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাংগা উপজেলা "স্মার্ট মাদ্রাসা " বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা



ফরিদপুর ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে মঙ্গলবার (১৩ জুন)৪.৩০ ঘটিকার সময় "স্মার্ট মাদ্রাসা" বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। সভাপতি ভাংগা উপজেলা নির্বাহী অফিসার মোঃআজিম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে  এসময় আরো উপস্থিত ছিলেন,ভাংগা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান,ভাংগা উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, ভাংগা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন,ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু ইউসুফ মৃধা, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া,মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান,মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী, অভিভাবকবৃন্দ,সাংবাদিক,ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যম কর্মি প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যের আগে ভাংগা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার শিক্ষা কারিকুলাম ও শিক্ষা বিষয়ক ডুকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে সবার সামনে উপস্থাপিত করেন। পরে প্রধান অতিথি বক্তব্যে বলেন,আমার জানাছিলো না ইকামাতেদ্বীন মডেল ও কামিল মাদ্রাসা এতো সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান,এখানে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি ,ছেলে মেয়েদের বক্তব্য শুনে আমি খুবই আনন্দিত।আমি চাইবো প্রত্যেকটা ছেলে মেয়ে বাংলা, আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।শিক্ষকদের নতুন নতুন বই পড়ে ছাত্র ছাত্রীদের নতুনভাবে ধারনা দিয়ে পড়াশোনায় মনোযোগী করে তুলতে হবে।আমি আবারও কিছুদিন পরে আসবো,সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। প্রধান অতিথির বক্তব্যের শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা  করেন।

আরও খবর