জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সৌদির সঙ্গে মিল রেখে ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ ঈদ উদযাপন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন গ্রামের মুসলমানরা আজ শুক্রবার (৬ জুন) সকালে ঈদুল আজহারনামাজ আদায় করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া, পশ্চিম মণ্ডলপাড়া, পূর্ব মণ্ডলপাড়া, চেংগানিয়া,  এবং নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। 

এসব গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করা হয়।

এসব গ্রামের মুসলমানরা বিশ্বাস করেন, পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে যে সরাসরি সম্পর্ক রয়েছে, তা যথাযথভাবে মান্য করতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম। তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জিলহজ মাসের গোনাগুনতি শুরু করেন এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করেন।

রামভদ্রা গ্রামের আকাছ আলী বলেন, 'আমরা অনেক আগে থেকেই সৌদির সঙ্গে মিল রেখে তারাবি, রোজা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি। আজ আমরা ঈদুল আজহার নামাজ আদায় করেছি।'

রায়েরপাড়া ঈদগাহের ইমাম মাওলানা ইয়াকুব আলী বলেন, 'আমরা সৌদি আরবের চাঁদ অনুসরণ করে হজের দিন ও ঈদের দিন নির্ধারণ করি। এতে ইসলামের মূল উদ্দেশ্য এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা হয় বলে আমরা মনে করি।'

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, 'সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও আমাদের ইউনিয়নের চারটি গ্রামে ইস্রাফিল-মুস্রেমিল গোত্রের লোকেরা ঈদ উদযাপন করেছেন। তাঁরা সৌদির সঙ্গে মিল রেখে গত রমজানের ঈদরর নামাজও আদায় করেছে। পশ্চিম মণ্ডলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁরা ঈদের নামাজ পড়েন।'

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান বলেন, 'সৌদির সঙ্গে মিল রেখে ইউনিয়নের কিছু সংখ্যক মানুষ ঈদের নামাজ পড়েছেন।'

আরও খবর