গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়ন পরিষদের বাকার কান্দায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ সচেতনতামূলক ভিডিও শো প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন। ভিডিও প্রদর্শনী শুরুর আগে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার, বিচারপ্রাপ্তির প্রক্রিয়া, স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ এবং সাধারণ মানুষের আইনি অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মো. রবিউল ইসলাম। ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, ন্যায়বিচার প্রাপ্তি এবং বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মো. কবির মিয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এই ভিডিওর মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। অল্প সময়ে ও স্বল্প খরচে গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার পাওয়া যায়, তা আগে জানা ছিল না।” অন্যদিকে, মোছা. লাভলী বেগম বলেন, “ভিডিওর মাধ্যমে আমরা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পেরেছি। বিশেষ করে কোনো নারী যে বকেয়া ভরণপোষণের দাবিতে আইনি প্রতিকার চাইতে পারেন, সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি।” আয়োজকরা মনে করেন, এ ধরনের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী গ্রামাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার। প্রকল্পটির বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

Tag
আরও খবর