শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কারিতাস সীডস প্রকল্পের সহায়তায় আত্মনির্ভরশীল দলের সমন্বয়ে গঠিত সিবিও সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের সদস্যদের আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। সভায় মোট ৯৫ জন সদস্য ও অতিথি অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং যুবসমাজের উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত অতিথিরা যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে