মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে শিশুকে বলাৎকার,৯ দিন পর বৃদ্ধ আটক



ময়মনসিংহের নান্দাইলে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আবুল মনসুর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করা  হয়েছে।


শুক্রবার (৯ জুন) বিকেলে বরিশাল থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


আবুল মনসুর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, মনসুর স্থানীয় চামটা বাজারে ইলেকট্রনিক মেকানিকের কাজ করে। গত ১ জুন বৃহস্পতিবার ওই শিশুটিকে তার বাবা একটি নষ্ট ফ্যান মেরামত করার জন্য মনসুরের দোকানে পাঠায়। এ সময় মনসুর দোকানের দরজা বন্ধ করে শিশুটির মুখ চেপে ধরে তার ওপর পাশবিক নির্যাতন চালায়।


শিশুটির বাবা জানান, ছেলে দোকান থেকে বের হয়ে কান্নাকাটি করে এই ঘটনা  জানায়। তৎক্ষণাৎ বাজারে উপস্থিত জনতা দোকান ঘেরাও করলে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় মনসুর পালিয়ে যায়। এব্যাপারে ওই রাতেই আমি নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করি। এরপর থেকে সে পলাতক রয়েছে। 


নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, শিশুকে বলাৎকার করে আত্মগোপনে থাকা বৃদ্ধকে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় বরিশাল সদর থেকে আটক করা হয়েছে। তাকে রাতে নান্দাইল মডেল থানায় আনা হয়। আজ শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর