ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জামালপুর জেলা কারাগারে ফ্যান বিতরণ করলেন এমপি মোজাফফর হোসেন,,,,,

জামালপুর জেলা কারাগারে ফ্যান  বিতরণ করলেন এমপি মোজাফফর হোসেন,,,,, 


প্রচন্ড গরমে কারাগারে বন্দিদের প্রশান্তির কথা চিন্তা করে নিজস্ব তহবিল থেকে  জামালপুর জেলা  কারাগারে  সিলিং ফ্যান প্রদান করেছেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। বৃহস্পতিবার দুপুরে  জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে কর্তৃপক্ষের কাছে এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার এমদাদুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আরিফুল হক,  জেলার আবু ফাত্তাহ, জেলা কারাগারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


ফ্যান বিতরণকালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন বলেন, কারাগারকে বন্দিদের সংশোধনাগার হিসেবে মনে করতে হবে। কেননা কারাগারে সংশোধনের মাধ্যমে পরবর্তীতে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। সরকারও চায় কারাবন্দিরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এ জন্য বর্তমান সরকার দেশব্যাপী কারাগারগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে  নানামুখি উদ্যোগ গ্রহণ করেছেন। জামালপুর জেলা কারাগারেও বর্তমান সরকারের উন্নয়ন কাজ চলমান আছে। এই কারাগার শুধু শাস্তির জায়গা নয় এটি বন্দিদের সংশোধনের একটি বড় মাধ্যম ।

কারাগার থেকে বের হয়ে বন্দিরা পরিবাবের বোঝা না হয়ে কর্মক্ষম ও উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন সংসদ সদস্য ।

মোঃ কবির হোসেন 

জামালপুর জেলা প্রতিনিধি 

মোবাইল নাম্বার -০১৭৬৫৪৭৯৮৭৬ 

১৫/০৬/২০২৩

আরও খবর