ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে 'বেমানান বক্তব্য' দেওয়ায় এসপিকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের দেওয়া 'হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি' ওই 'বেমানান বক্তব্য' ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জামালপুরে কর্মরত সাংবাদিকেরা এই আলটিমেটাম দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ৭১ টেলিভিশনে এসপি নাছির উদ্দিন ওই বেমানান বক্তব্য দেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে শহরের শহীদ হারুন সড়কস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ওই আলটিমেটাম ঘোষণা দেন।

এছাড়া বকশীগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও একই দাবি জানান সাংবাদিকেরা।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের খাদেমুল বাবুল, দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, বণিক বার্তার আরিফ আকন্দ, দেশ রূপান্তরের ময়না আকন্দ প্রমুখ। 

এদিকে গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়া গডফাদারকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। এর মধ্যে তিন দিন কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।




আরও খবর