বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বন্দর ইপিআই জোন- চসিকের উদ্যোগে জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বন্দর ইপিআই জোন- চসিকের উদ্যোগে জাতীয় ভিটামিন 'এ'প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  




 

বন্দর নগরীর চট্রগ্রামে জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন উপলক্ষে   চসিকের স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে, সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর ইপিআই জোনের উদ্যোগে ১৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জোনের আওতাধীন ২৬,৩৭,৩৮,৩৯,৪০ও ‌৪১নং ওয়ার্ডে এক যোগে  বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

৬মাস -১১মাস বয়সের শিশুদের একটি করে (১লাখ ইউনিট)নীল রঙের ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সের শিশুদের একটি করে (২লাখ ইউনিট) লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কর্মসূচি বাস্তবায়নে বন্দর ইপিআই জোনের টিকা টেকনিশিয়ান মোঃ নাজিম উদ্দিন জানান, এই জোনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন পালন করা হয়েছে। আমাদের ভিটামিন'এ'ক্যাপসুল চাহিদা বেশি থাকলেও কর্তৃপক্ষর নির্দেশনা অনুযায়ী কিছুটা কমিয়ে শুধুমাত্র ঘনবসতিপূর্ণ এলাকায় এবং গার্মেন্টস শিল্প ও উপজেলার পাশ্ববর্তী এলাকায় আগে দেওয়া হয়েছে। এছাড়া চসিকের উদ্যোগে ৩৭,৩৮,৩৯,৪০,৪১নং ওয়ার্ডস্থ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জাতীয় এই কর্মসূচি পালন করছে।

কার্যক্রমের অংশ হিসেবে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন ও জোনাল মেডিকেল অফিসার ডা.হাসান মুরাদ চৌধুরীর নির্দেশনায় জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চসিকের ৩৯নং ওয়ার্ড কার্যলয়, মমতা মাতৃসদন হাসপাতাল, বন্দর টিলা মাতৃসদন (নগর স্বাস্থ্য কেন্দ্র) হাসপাতাল, ইপিজেড হাসপাতাল, নৌবাহিনী স্বাস্থ্য কেন্দ্র, নূর গনি নগর স্বাস্থ্য কেন্দ্র, অস্থায়ী কেন্দ্র- প্রাচিকস, হালিশহর একাদশ ক্লাব(আলোর পথে বাবলা), নবচেতনা ক্লাব,বংগবন্ধু স্মৃতি সংসদ, দূর্বার ক্লাব,মা-মনি কমিটি, আকমল আলী বেড়ীবাঁধ (সাফা আইডিয়াল স্কুল), মাদ্রাজী শাহ‌পাড়া ক্রিড়া সংগঠন, মাবুদ স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র,আলী শাহ পাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বন্দর ইপিআই জোনের আওতাধীন ভ্রাম্যমান টিমে নৌ, বিমানবন্দরে এবং গার্মেন্টস শিল্প অঞ্চলে মার্কেট চত্বরে জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে ভ্রমনরত শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।

চসিকের স্বাস্থ্য - উপ কমিটির স্বাস্থ্য সহকারী মোঃ আবু‌ তাহের, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবী সদস্যরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা হলেন- চন্দ্রাশীষ ভট্টাচার্য আশিষ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সায়েম, সাজ্জাদ হোসেন মাসুদ, মোঃ শাহরুখ, প্রকৌশলী সাগর, মোঃ রাব্বি,রিমন প্রমূখ।

জাতীয় ভিটামিন'এ'প্লাস ক্যাম্পেইনে প্রায় ৬৪ হাজার শিশু কে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন। 

তবে এই জোনের চাহিদা ৮৪হাজার থাকলেও তা পর্যায়ক্রমে বাদপড়া ‌ শিশুদের‌ রুটিন ইপিআই টিকাদান কর্মসূচিতে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে জানায়।

আরও খবর