লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাবের মানববন্ধন

জামালপুর বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাব ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে জামালপুর জেলায় কর্মরত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও বকশিগঞ্জে দায়িত্বরত ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি আনোয়ারুল হক, মোঃ সাঈদুল ইসলাম,  দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ ছৈয়দুল আলম, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক মোঃ জাহেদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ তাফহিমুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ বাকি বিল্লা চৌধুরী,  মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম তুহিন, মোঃ নাঈম উদ্দিন, চ্যানেল এস'র ক্যামরা ম্যান মুহাম্মদ ফরিদুল আলমসহ বিভিন্ন  মিডিয়ার সংবাদকর্মীরা। এছাড়াও মানবাধিকারকর্মী জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, মানবাধিকারকর্মী আনিসুর রহমান মানববন্ধনে আংশগ্রহন করেন।

 মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মুহাম্মদ জসিম উদ্দিন, শাহ মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ ছৈয়দুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ দিদার হোসাইন। বক্তারা বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদকর্মী বা সাংবাদিকরা হলেন জাতির দর্পন, সাংবাদিকদের জাতির বিবেকও বলে থাকেন অনেকে। বিশেষ করে মফস্বলে যারা দেশ ও জনস্বার্থে দূর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস,চাঁদাবা ও ভালো, মন্দ নিয়ে সংবাদ প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকের কাজ।কিন্তু বর্তমানে যারা জীবনের ঝুঁকি নিয়ে কলমের লিখনির মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছে তাঁরা চরম ঝুঁকি ও আতংকে।

নিরাপত্তাহীনতায় সময় যাপন করছে মফস্বল  সাংবাদিকরা। দেশের প্রতিটি উপজেলায় প্রতিনিয়ত হুমকি, ধমকি হামলা, মামলা, নির্যাতন, নিপিড়ন ও হত্যার শিকার হচ্ছে সাংবাদিকরা।এরই মধ্যে দূর্নীতি, অনৈতিক ও অনিয়ম নিয়ে সঠিক তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ী ফেরার পথে  জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে স্থানীয় মাহমুদুল আলম বাবু নামের এক ইউপি চেয়ারম্যানের পরিকল্পনায়  নৃশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।এই নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ সুষ্ঠু  বিচার দাবী করেন।

এসময় বক্তারা আরো বলেন,স্বাধীন সার্বভৌমত্বের দেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে দেশের সকল সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিশ্চিত করতে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।দেশে হত্যার শিকার সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে যে সব হত্যা মামলা দায়ের করা হয়েছে সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

এছাড়াও দেশব্যাপী খুন,ঘুম,নির্যাতন, নিপিড়ন ও হামলার শিকার হওয়া সাংবাদিকদের দায়েরকৃত মামলার সুষ্ঠু বিচার দাবি ও সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা, বানোয়াট,সাজানো,ডিজিটাল নিরাপত্তা আইনে আইসিটি মামলা ও হয়রানিসহ সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকরা

Tag
আরও খবর