তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

নীলফামারীতে খাবারে বিষ মিশিয়ে হাঁসের বাচ্চার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মো:জয়নাল আবেদীন 

নীলফামারী সদর

নীলফামারীতে খাবারে বিষ মিশিয়ে নুরুজ্জামান হোসেন নুরু নামে এক খামারির ৩০০টি হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জুন) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগে হাঁসের বাচ্চার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

খামার মালিকের অভিযোগ, শত্রুতা করে কেউ এই ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।খামারের মালিক নুরুজ্জামান হোসেন নুরু জানান, খামারে থাকা ৫০০ হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ মারা গেছে এবং প্রায় ২০০ হাঁসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ২০০ হাঁসের বাচ্চার অবস্থাও আশঙ্কাজনক। রাত ১টায় তিনি ও তার বড় ভাই ফয়জুল ইসলাম হাঁসগুলোকে সুস্থ্য অবস্থায় দেখে বাসায় ঘুমাতে যান। ভোর ৬টায় তার মা জমিলা বেগম খামারে এসে দেখেন হাঁসগুলো মরে পড়ে আছে। তার মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে দেখে হাঁসগুলো মারা গেছে। তাৎক্ষণিক যে হাঁসগুলো জীবিত ছিল সেইহাঁ সগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।তিনি বলেন, ভালো হাঁসগুলো দেখে ঘুমাতে গেলাম। ভোরে মায়ের চিৎকারে এসে দেখি এই অবস্থা। স্থানীয় পল্লী চিকিৎসকরা জানিয়েছেন হাঁসের খাবারে বিষ দেওয়া হয়েছে। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু নিরীহ প্রাণীর সঙ্গে কেন মানুষ এ রকম করবে তা আমার জানা নেই। হাঁসের বাচ্চাগুলা তো কারো ক্ষতি করেনি। রাতের আঁধারে কে বা কারা এসে খাবারে বিষ মিশিয়েছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি শুনেছি, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag