ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে কয়রায় মানববন্ধন

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি: 


জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ জুন) দুপুরে কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।


কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেয়াসাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমাদের সময়ের কয়রা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি সদর উদ্দীন আহমেদ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ওবায়দুল কবির, দৈনিক খুলনার প্রতিবেদক মো. সাজাহান সিরাজ, দৈনিক আজকের দরপণের প্রতিবেদক মো তারিক লিটু, দৈনিক দেশচিত্র  প্রতিনিধি মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ সরকার দলীয় সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক ছাড় দিয়েছে। এ সুযোগ নিয়েই সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যান ও তার লোকজন। আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা।


গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় চেয়ারম্যান বাবুসহ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag
আরও খবর