ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় গ্রামীন ব্যাংকের চারা বিতরণ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ 

দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির আওতায় কয়রা উপজেলার গ্রামীন ব্যাংক কয়রা  শাখার উদ্যোগে "গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" এই স্লোগানকে সামনে রেখে ২০ই জুন মঙ্গলবার কয়রা উপজেলা সদরে গ্রামীন ব্যাংক অফিসে  ৩ হাজার ৪ শত  সদস্যদের মাঝে ফলজ-বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। প্রত্যেক সদস্যদে হাতে তিনটি করে বৃক্ষের চারা দেওয়া হয়। বৃক্ষের চারা পেয়ে খুশি ব্যাংকটির সদস্যরা।


এসময় কয়রা শাখার ম্যানেজার মোঃ গফুর ফকির গাছের চারা বিতরণকালে  সংক্ষিপ্ত বক্তব্যে বৃক্ষ রোপেনর গুরুত্ব তুলে ধরে বলেন, সৃষ্টির অপরূপ সৌন্দর্যলীলার মধ্যে বৃক্ষরাজি অন্যতম, যা ছাড়া প্রাণিকুলের জীবন-জীবিকার কোনো উপায় নেই। সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।বৃক্ষ পরিবেশ ও প্রকৃতি জীবজগতের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। বন আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। এসময় তিনি গ্রামীণ ব্যাংকের পরিবারের সকলের মঙ্গল কামনা করে সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, অফিসের সেকেন্ড অফিসার মোসলেম উদ্দিন, অফিসার রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, তাসফিয়া খাতুন প্রমুখ।

Tag
আরও খবর